Sandeshkhali Incident | দু’দিনের সফরে সন্দেশখালি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, ডিজি-রাজ্যপালের সঙ্গে বৈঠক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: থমথমে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali Incident)। এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সেখানে যাবেন জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) (NCW) চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma)। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবেন তিনি। আবার ডিজি এবং স্থানীয় পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করার কথা তাঁর।

সন্দেশখালিকাণ্ডে দু’দিনের সফরে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এদিন সকালে কলকাতায় (Kolkata) পৌঁছোবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সন্দেশখালির উদ্দেশে রওনা হবেন। আগামীকাল রেখা শর্মা রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। এবিষয়ে তিনি জানিয়েছেন, সন্দেশখালি থেকে বিভিন্ন অপ্রীতিকর খবর পাওয়া যাচ্ছে। জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যে গ্রামে গিয়েছে। পুলিশি বাধায় প্রত্যেক নির্যাতিতার সঙ্গে প্রতিনিধিরা কথা বলতে পারেননি। তাই তিনি নিজে সেখানে যাচ্ছেন। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেও তিনি রিপোর্ট জমা দিতে চান বলে জানান। এর আগে জাতীয় মহিলা কমিশনের কয়েকজন প্রতিনিধি সন্দেশখালিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দিল্লি ফিরে গিয়ে কমিশনে রিপোর্ট জমা দেন তাঁরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chandranath Rath murder case | ৫০ সেকেন্ডে ১০ গুলি, খুনিরা অধরা

অদ্রি গড়াই, মধ্যমগ্রাম: রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল গাড়ি। দু’দিক...

Kunal Ghosh | “পুরুর নীতি থেকে সরব না”, সরকার বদলালেও তৃণমূল ছাড়ছেন না কুণাল ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Chandranath murder case | পথে নামতে পদ্মের ব্যর্থতা ও চার কারণ

গৌতম সরকার শাসকসুলভ সংযম না সিদ্ধান্তহীনতা? শপথগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষার...