‘শুভেন্দুকে শাস্তি দিতে হবে’, কুশপুতুল দাহ করে দাবি তৃণমূলের

শেষ আপডেট:

তুফানগঞ্জ: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাস্তির দাবি তুলে তাঁর কুশপুতুল দাহ করল তৃণমূল যুব কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তুফানগঞ্জের বাজার মোড়ে বিক্ষোভ দেখান তৃণমূল যুবর একদল কর্মী। তৃণমূল যুবর তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি তনু সেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। কিন্তু দুর্ঘটনা ঘটলেও তিনি গাড়ি থেকে নেমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।‘

এদিন তৃণমূল যুবর এ ধরণের কর্মসূচির কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর, তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক কমিটির প্রাক্তন সভাপতি শিবপদ পাল সহ অন্যান্যরা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

Bagdogra | নজরদারি এড়িয়ে বাগডোগরা সেনাছাউনিতে অনুপ্রবেশ! গ্রেপ্তার সন্দেহভাজন বাংলাদেশি তরুণ

বাগডোগরা: বাগডোগরার (Bagdogra) ব্যাংডুবি সেনাছাউনি এলাকা থেকে গ্রেপ্তার এক...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণেও ঝড়ের পূর্বাভাস? রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।...