রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

খরচ ২০ কোটি, অমৃত ভারত প্রকল্পে শিলিগুড়ি টাউন স্টেশনের ভোল বদলে দিতে চায় কেন্দ্র

শেষ আপডেট:

শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন। তবে এবার নতুন রূপ পেতে চলেছে এই হেরিটেজ স্টেশনটি। একদিকে যখন ভারত সরকার এনজেপি স্টেশনের আধুনিকীকরণের জন্য ঢেলে সাজানো হচ্ছে, সেখানে অবহেলায় পড়ে রয়েছে শহরের একমাত্র হেরিটেজ শিলিগুড়ি টাউন স্টেশন। তবে মঙ্গলবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাংসদ রাজু বিস্ট জানান, কেন্দ্রের অমৃত ভারত প্রকল্পের আওতায় শিলিগুড়ি টাউন স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। তাই এই হেরিটেজকে বাঁচাতে কেন্দ্র সরকার ২০ কোটি টাকা ব্যয় করবে।

পাশাপাশি, আগামী নভেম্বর থেকে শুরু হবে বাগডোগরা বিমানবন্দর আধুনিকীকরণের কাজ। যেখানে তিন হাজার কোটি টাকা ব্যয় হবে। তবে শিলিগুড়িতে এই আধুনিকীকরণের কাজ শেষ হলে পাহাড় এবং সমতলে আরও বেশি পর্যটক আসবেন বলে ধারণা বিজেপি নেতৃত্বের। এদিন রাজু বিস্ট ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্যরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...