নয়াদিল্লি: শনিবার দিল্লির রাউজ এভিনিউ কোর্টে জামিনের জন্য আবেদন করলেন গোরুপাচার কাণ্ডে প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। এদিন সিবিআইয়ের বিচারক রঘুবীর সিং এর বেঞ্চে সুকন্যার জামিনের আর্জি তুলে ধরেন আইনজীবী অমিত কুমার। তিনি বলেন, ‘ইডির তদন্তে প্রথমদিন থেকে সহযোগিতা করেছেন সুকন্যা। তা সত্ত্বেও তিনি দিল্লি আসা মাত্র তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘ সময় জেরাও করা হয়। কিন্তু সুকন্যার কাছ থেকে কোনও উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। সুকন্যা বারবার দাবি করেছেন, এই দুর্নীতির বিষয়ে তিনি কিছুই জানতেন না, বাবা এবং তার হিসেব রক্ষকই গোটা বিষয় দেখভাল করতেন। তা সত্ত্বেও ইডির আধিকারিকরা মানতে নারাজ। সুকন্যার ঠাঁই হয়েছে দিল্লির তিহার জেলে।’ সুকন্যার মানসিক ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে জামিন দেওয়া হোক, এদিন এই আর্জি জানান আইনজীবী অমিত কুমার। এরপরেই জামিনের মামলার পরবর্তী শুনানি ১২ মে ধার্য করেন বিচারক, একইসঙ্গে সুকন্যাকেও কোর্ট চত্বরে পেশ হওয়ার কথা বলেন।
জামিনের আবেদন করলেন সুকন্যা
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

