শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলা ক্রিকেট দলে সুযোগ পেলেন উত্তর দিনাজপুরের সুস্মিতা

শেষ আপডেট:

রায়গঞ্জ: অনূর্ধ্ব-১৯ বাংলা মহিলা ক্রিকেট দলে সুযোগ পেলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণার্থী সুস্মিতা পাল। শনিবার সিএবির তরফে অনূর্ধ্ব-১৯ দলের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে সুস্মিতার। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা সুস্মিতা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থায় প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৮ অক্টোবর থেকে ইন্দোরে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটে বাংলার দলে তিনি থাকবেন। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস বলেন, ‘সুস্মিতার সাফল্যে আমরা খুব খুশি। ওর আরও সাফল্য কামনা করি।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Kumarganj | কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ! কুমারগঞ্জে দিনভর পুলিশ-বিএসএফ তল্লাশিতেও অধরা পাচারকারীরা

কুমারগঞ্জ: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়াল...