রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ের মারওয়াহ এলাকায় এলাকায় ভেঙে পড়ে একটি এএইচএল ধ্রুব হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে মোট তিন জন ছিলেন। সেনা সূত্রে খবর, হেলিকপ্টারের চালক এবং সহ-চালক আহত হয়েছেন। তবে এখন তাঁরা সুরক্ষিত অবস্থায় আছেন। মারুসুদার নদীর ধারেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সেখানেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান জারি রয়েছে। তবে এ ব্যাপারে সেনার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কীভাবে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর সেনার তরফে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Petrol Diesel Price | মধ্যবিত্তের স্বস্তি না অস্বস্তি? রবিবারের সকালে পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে...

Asha Bhosle | হাসপাতালে চিকিৎসাধীন আশা ভোঁসলে! কী হয়েছে কিংবদন্তি গায়িকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সঙ্গীত জগতের নক্ষত্রপতন এড়াতে প্রার্থনায়...