‘কর্তব্য একই রয়ে গেছে, ভারতকে রক্ষা করা’, সুপ্রিম স্থগিতাদেশের পর মন্তব্য রাহুলের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মোদি’ পদবি মামলায় রাহুল গান্ধির স্বস্তি। কবে ফিরছেন সংসদে এ নিয়ে আগ্রহের শেষ নেই। পাশাপাশি আজ দেশবাসি অপেক্ষায় ছিল সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাহুল গান্ধি নিজে কি বলেন? অবশেষে মুখ খুললেন রাহুল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাহুল বলেন, “আজ নয়তো কাল, সত্যের জয় হতোই। যাই হোক না কেন, আমার রাস্তা কিন্তু স্পষ্ট, আমাকে কী করতে হবে। আমার কী কাজ, সেটা নিয়ে আমার মাথায় স্পষ্ট লক্ষ্য রয়েছে। যাঁরা আমাকে সাহায্য করেছেন এবং সাধারণ মানুষ যেভাবে ভালবাসা এবং সমর্থন দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

সুরাট আদালতের রায়ে এদিন স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।এই প্রসঙ্গে বিচারক বলেন, “দায়রা আদালতে আপিল বিচারাধীন না হওয়া পর্যন্ত আমরা রাহুলের দোষী সাব্যস্ততা স্থগিত রাখছি।” আর এই রায়ের পরই সাংসদ টুইটে বলেন, “যাই হোক না কেন, আমার কর্তব্য একই রয়ে গেছে। ভারতকে রক্ষা করা।”
অন্যদিকে সুপ্রিম কোর্ট এদিন জানায়, “নিম্ন আদালত সাজা ঘোষণা করলেও এর পিছনে স্পষ্ট কোনও কারণ উল্লেখ করতে পারেনি। ২ বছরের শাস্তির কারণে রাহুল জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় এসেছেন। তাঁর সাজা কম হলে, সদস্যপদ হারাতেন না তিনি। রাহুলের বক্তব্য যে ভাল নয়, তাতে কোনও সন্দেহ নেই। জনজীবনে বক্তব্য দেওয়ার সময় সংযম ব্যবহার করতে হবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...