The Kerala Story: ১২ দিনে বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়াল

শেষ আপডেট:

মুম্বই: বিতর্কের মাঝেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবির ১২ দিনে বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়াল। জানা গিয়েছে, সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত বছরের দ্বিতীয় বৃহত্তম হিট ছবি। এখনও পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ১৫৬.৮৪ কোটি টাকা।

৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি। কেরলের এক অজানা কাহিনীকে ছবিতে তুলে ধরার দাবি করেন ছবি নির্মাতারা। তাঁদের দাবি, কেরল ধর্ম পরিবর্তনের মুক্তাঞ্চল। কিভাবে হিন্দু এবং অন্য ধর্মের মহিলাদের কার্যত মগজধোলাই করে ধর্মান্তরিত করা হয় এবং পরবর্তীতে তাঁদের আইএসআইএসে যোগ দিতে বাধ্য করা হয়, তা ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।

পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। তামিলনাড়ুতেও দেখার সুযোগ নেই। তবে দেশের অন্যান্য জায়গায় চলছে। এমনকি দেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো জায়গায়ও এই ছবি রমরমিয়ে চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...