প্রকাশ পেল ‘জওয়ান’-এর টিজার, পরিবর্তন হল ছবি মুক্তির দিন

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: নিজের নতুন ছবির মুক্তির দিন নিয়ে বারবার ধোঁয়াশা তৈরি হচ্ছিল। অবশেষে শনিবার তা পরিষ্কার করে দিলেন শাহরুখ খান নিজেই। নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজের ব্যানারে ‘জওয়ান’ ছবির টিজার প্রকাশ করেন তিনি। সেখানেই লেখা রয়েছে ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

এই নিয়ে চারবার হিন্দি সিনেমার ট্রেড জার্নালে এই ছবি মুক্তির দিন পরিবর্তন হল। প্রথম থেকে ঠিক ছিল এই ছবি রিলিজ হবে ২ জুন। তারপর কিছুদিন আগে এই ছবি রিলিজের নতুন পরিবর্তিত তারিখ ছিল ২৯ জুন, ঈদ উল-জোহার দিন। এরপর হিন্দি সিনেমার ট্রেড জার্নালে এই ছবি রিলিজের দিন ঘোষিত হয় ২৫ অগাস্ট। আর আজ, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা টিজার প্রোমো প্রকাশ্যে আনলো। সমস্ত আলোচনাকে পিছনে সরিয়ে শাহরুখ এই ছবির রিলিজের দিন ঠিক করলেন ৭ সেপ্টেম্বর।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | দিশার সঙ্গেই কি তবে নতুন জীবন শুরু করছেন মৌনী রায়? ইস্কন মন্দিরের ভাইরাল ছবির আসল সত্য ফাঁস!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়া থেকে বলিউড— এই মুহূর্তে...

Hardik Pandya | উদয়পুরেই চার হাত এক হচ্ছে! হার্দিক-মাহিকার বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর...

Anurag Kashyap | “সবার নজর শুধু রেড কার্পেটে!” কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিস্ফোরক অনুরাগ কশ্যপ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতি বছরই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ...

Jeetu Kamal and Saayoni Ghosh | সায়নীর দাবির পাল্টা ‘মাস্টারস্ট্রোক’! ৩ বছর পর জীতু-নবনীতা এক ফ্রেমে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়ার রাজনৈতিক তরজা এবার পৌঁছে...