রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির হতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারীর বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির আকাশ মেঘলা। উত্তরের এই শহরের আকাশ মেঘলা থাকলেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় ছিল চড়া রোদ।

এদিকে, সোমবার সন্ধ্যায় কলকাতা, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে কলকাতার কিছু এলাকা। ভেঙে পড়েছে বহু গাছ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির কারণে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকালের পর এদিনও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...