খুনের ঘটনা দুঃখজনক জানিয়ে নিহত বিজেপি কর্মীকে ‘দুষ্কৃতী’ তকমা উদয়নের

শেষ আপডেট:

দিনহাটা: গুলিতে নিহত বিজেপি নেতাকে ‘দুষ্কৃতী’ আখ্যা দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শুধু তাই নয় নাম না করে এই ঘটনার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও জড়িয়ে দিতে চেয়েছেন তিনি। এই খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উদয়ন গুহ। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কেউ কোনওভাবে জড়িত নয়।

শুক্রবার উদয়ন গুহ জানান, নিহত ব্যক্তির সঙ্গে তাঁর বাড়ির যা দূরত্ব কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির দূরত্ব তার থেকেও অনেক কম। ওই ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে লুকিয়েছে কিনা তা নিয়েও পুলিশকে খোঁজ নিতে বলেন উদয়ন গুহ। এর আগেও উদয়ন গুহ একাধিকবার জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে, সেখানে দুষ্কৃতীরা আশ্রয় নেয়। এদিন ফের একবার সেই বক্তব্যকেই জোরালভাবে প্রতিষ্ঠা করতে চাইলেন উদয়ন।

উল্লেখ্য, এদিন দুপুরে দিনহাটার শিমূলতলা এলাকায় প্রশান্ত রায় বসুনিয়া নামে এক বিজেপির মণ্ডল স্তরের নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। প্রশান্ত রায় বসুনিয়া বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানা গিয়েছে। দিনের বেলা বাড়িতে ঢুকে গুলি করে খুনের ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে ফের দিনহাটায় সন্ত্রাস ছড়াতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গোটা এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...

Boro Paddy Damage | বৃষ্টির জলে ডুবে ধানের জমি! মালদায় বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: বোরো ধানের ভরা মরশুমে জেলাজুড়ে...

Satyendranath Roy Gangarampur | জয়ের পরই ‘চায়ে পে চর্চা’য় সত্যেন্দ্রনাথ, গঙ্গারামপুরের জন্য আসছে কোন মেগা প্রকল্প?

গঙ্গারামপুর: সদ্য সমাপ্ত হাই-ভোল্টেজ বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় সম্পূর্ণ...