Weather | ঘন কুয়াশার সতর্কতা উত্তরে, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত বঙ্গে!

শেষ আপডেট:

কলকাতা: কয়েকদিন ধরেই জাঁকিয়ে শীত (Winter) পড়েছে বঙ্গে। বিশেষ করে চুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী (North Bengal)। দক্ষিণবঙ্গেও পারদ পতন হচ্ছে। পৌষ সংক্রান্তির আগেই কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এক রাতে তিন ডিগ্রি কমেছে তাপমাত্রার পারদ। রাজ্যজুড়েই শীতের আমেজ। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এরই মধ্যে ফের একবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সতর্কতা ছিল। তবে শনিবার থেকে ঘন কুয়াশার দাপট কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে জেলায় জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা কমবে। আগামী দু’দিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আগামী সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal)। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার থেকে বুধবারের মধ্যে দার্জিলিংয়ে (Darjeeling) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সিকিমে বৃষ্টি (rain) ও তুষারপাতের (snowfall) সম্ভাবনা রয়েছে। যা প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার (fog) সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পংয়ে দেখা যাবে হালকা থেকে মাঝারি কুয়াশা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে। এছাড়া বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SSC SLST 2016 OMR Sheet | আদালতের ডেডলাইন মেনেই ‘অ্যাকশন’! শুভেন্দুর শপথের দিনেই ২০১৬-র ওএমআর শিট প্রকাশ করল এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের...

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...

Vaibhav Sooryavanshi world record | অভিষেককে টপকে শীর্ষে বৈভব! পাওয়ার প্লে-তে ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন রাজস্থানের সূর্যবংশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও শনিবার...