ডব্লিউবিসিএসে বাংলা আবশ্যক কেন? পুরোনো ব্যবস্থা বজায় রাখার দাবি ক্ষুব্ধ শুভেন্দুর

শেষ আপডেট:

কলকাতা: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা ডব্লিউবিসিএসে চাকরি করতে গেলে বাংলা ভাষার লিখিত পরীক্ষায় পাস করতেই হবে। সম্প্রতি নতুন নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। আর এর বিরোধিতায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিদ্ধান্ত প্রত‌্যাহারের দাবিতে পথে নেমে আন্দোলনের পাশাপাশি আদালতে যাওয়ার ডাক দিয়েছেন তিনি। বিধানসভার ভিতরেও এনিয়ে সরব হওয়ার কথা জানিয়েছেন।

কলকাতায় একটি ভাষা সংখ‌্যালঘু সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, পুরোনো ব‌্যবস্থা বদলের কোনও দরকার নেই। বিধানসভার অধিবেশন শুরু হলে জোরদার ইস্যুটি তোলা হবে বলে জানান তিনি। রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তে অ-বাংলা ভাষীদের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’ বলে মন্তব‌্য করেন তিনি। শুভেন্দুর এই অবস্থানকে বাংলায় ভাষাবিদ্বেষের বিষ ছড়ানোর অপচেষ্টা বলেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে সিভিল সার্ভিসে যোগ দিতে গেলে সেই রাজ্যের ভাষা জানা বাধ‌্যতামূলক। ওই রাজ‌্যগুলিতে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের ভাষা নিয়ে একটি পেপারে পরীক্ষায় বসাটা আবশ্যিক। কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন তেমন শর্ত ছিল না। পশ্চিমবঙ্গে বিসিএস মেইনসে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি-এই পাঁচটি ভাষার মধ্যে যে কোনও একটিতে বসা যেত। একমাত্র যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য ছিল না। দীর্ঘদিন ধরে এনিয়ে সরব ছিল বিভিন্ন মহল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...