অভিযুক্তকে ডিজির পদ কেন? রাজীবের নিয়োগ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শুভেন্দু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন রাজীব কুমার।রাজীব কুমারকে ডিজিপি পদে বসানোর পর সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা দাবি করেছেন, সারদা মামলার প্রমাণ লোপাট করার পুরস্কার দেওয়া হয়েছে রাজীবকে।তাই রাজীবের বিরুদ্ধে ঝুলে থাকা সমস্ত মামলা যাতে পুনরায় সুপ্রিমকোর্টে যায়, তাঁর ব্যবস্থা দ্রুত করবেন।

সারদা মামলার অন্যতম অভিযুক্ত রাজীব কুমার। সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ তোলে এই মামলায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজীব কুমার প্রমাণ লোপাট করেছিলেন বলেই সারদার বড়বড় অভিযুক্তরা এখন জেলের বাইরে। রাজীবকে রাজ্য পুলিশের ডিজি করা হল মুখ্যমন্ত্রীর ‘রিটার্ন গিফ্ট’।সারদার তথ্যপ্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার। তিনি তার প্রতিদান দিচ্ছেন।’

শুভেন্দুর আরও সংযোজন, ‘দরকার পড়লে রাজীবের বিরুদ্ধে পুরনো মামলা চালুর দাবিতে সুপ্রিম কোর্টে যাব।সিবিআইকে বলব, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক!

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ...

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

ISL | ট্রফির খরা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল মানচিত্রে নতুন সূর্যোদয়। ২৪...

Bardhaman | ‘কাটমানি’ না দেওয়ায় আটকে গেছে ১.৫ কোটির বিল! বিস্ফোরক অভিযোগ বর্ধমানের নামী চিকিৎসকের

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi) নিয়ে বিস্ফোরক অভিযোগ...