ভোটার তালিকায় নাম তুলতে বাধ্যতামূলক নয় আধার, শীর্ষ আদালতে জানাল নির্বাচন কমিশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় নাম তুলতে হলে এবার থেকে বাধ্যতামূলক নয় আধার নম্বর। পরিচয় প্রমাণের জন্য ভোটারদের আধার নম্বর সহ বিশদ বিবরণ দিতে বাধ্য করা হবে না। সুপ্রিম কোর্টকে এমনই জানাল জাতীয় নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোটার তালিকা নিবন্ধনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে। তবে বর্তমানে, ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। এই দুই ফর্মেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সুপ্রিম কোর্টকে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করার জন্যই ভোটার তালিকায় নাম তোলার সময় আধার বিবরণ চাওয়া হয়। তবে এমন নয়, আধার ছাড়া ভোটার পরিচয়পত্র তৈরি করা যাবে না।

প্রসঙ্গত, নতুন ভোটারদের নাম নথিভুক্তকরণের জন্য ফর্ম ৬ পূরণ করতে হয়। এই ফর্মের সঙ্গে থাকে ফর্ম ৬বি। এই ফর্মটি আধার নম্বরের তথ্য সংক্রান্ত। এই দুই ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। ভোটার হিসেবে নাম তুলতে গেলে আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি জি নিরঞ্জন। ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর বিধি ২৬-এর বি সম্পর্কে স্পষ্ট তথ্য চেয়েছিলেন মামলাকারী।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...