শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার আসানসোলে! ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা, আটক অগ্নিমিত্রা সহ বহু    

শেষ আপডেট:

আসানসোলঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে বিজেপির মাটি সংগ্রহ করার কর্মসূচি “আমার মাটি আমার দেশ” কে কেন্দ্র করে বুধবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটল আসানসোল শহরের জিটি রোডে। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল ও জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। এদিন এই কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন শনি মন্দিরের মাটি কলসিতে নিয়ে “আমার মাটি আমার দেশ” কর্মসূচি শুরু করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই কর্মসূচি আটকাতে আসানসোলের শনি মন্দির, ট্রাফিক কলোনি মোড় ও রাহালেন মোড়ে ব্যারিকেড বসায়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ও কমব্যাট ফোর্স। বিজেপির নেতা ও কর্মীরা পরপর তিন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এরপরই বিজেপির নেতা ও কর্মীরা আসানসোল দক্ষিণ থানার সামনে ধর্ণা বিক্ষোভে বসে পড়েন।

এই প্রসঙ্গে পুলিশকে আক্রমণ করে অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে সাতদিন আগে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ তা দেয়নি। আর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা কর্মসূচি করতে বাধা দেওয়া হল। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এখানকার পুলিশ অফিসারদের নামে অভিযোগ করব। পাশাপাশি তার দাবি, তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা অনুমতি ছাড়াই এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...