বাংলাদেশি পাচারকারী আটকের ঘটনায় মধ্যরাতে রণক্ষেত্র মেখলিগঞ্জের বাগডোকরা

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: এক বাংলাদেশি পাচারকারীকে আটকের ঘটনায় রণক্ষেত্র চেহারা নিল মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা মোড়। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে।

মেখলিগঞ্জ-ধাপড়া রাজ্য সড়কের বাগডোকরা মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক থেকে ১০ মিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় মাঝেমধ্যেই পাচারের ঘটনা লক্ষ্য করা যায়। গতকাল মধ্যরাতে একদল বাংলাদেশি পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে আসছিল বলে অভিযোগ। সেইসময় বিএসএফ তাদের মধ্যে একজনকে আটক করে। বাকিরা সেখান থেকে পালিয়ে যায়।

পরে পথ চলতি এক টোটো ও সাইকেল আরোহীকে আটকায় ওই পাচারকারীরা। টোটোয় থাকা এক গৃহবধূ ও সাইকেল আরোহীকে টেনে হিঁচড়ে বাংলাদেশে নিয়ে পণবন্দি করার চেষ্টা করে বলে অভিযোগ। বিএসএফের বিষয়টি নজরে পড়ে৷ কিছুক্ষণ পর বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল থেকে স্থানীয়রা সীমান্তের কাছে এসে লাঠিসোঁটা নিয়ে পাশ্ববর্তী বাড়ি ও বিএসএফের ওপর ঝাপিয়ে পড়ে। এদিকে সীমান্তের ভারতীয় গ্রামের জনগণও সেখানে পৌঁছান। তাঁরা বিএসএফের সঙ্গে মিলে বাংলাদেশিদের সেখান থেকে সরানোর চেষ্টা করেন। সেই সময় দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি শুরু হয়৷ কার্যত রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পরে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। বাংলাদেশিরাও সেখান থেকে চলে যান। সোমবার আটক বাংলাদেশিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Dinhata | দিনহাটার স্কুলে ‘থ্রেট সিন্ডিকেট’ রাজ! পালাবদলে এলাকাছাড়া উদয়ন-ঘনিষ্ঠ প্রভাবশালী শিক্ষকরা

অমৃতা দে, দিনহাটা: প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর প্রভাবে দিনহাটার...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...