লোকালয়ে দাপিয়ে বেড়াল বাইসন

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: লোকালয়ে দাপিয়ে বেড়াল একটি পূর্ণবয়স্ক বাইসন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা এলাকায়। জানা গিয়েছে, রবিবার লতাপাতা এলাকায় ঢুকে পড়ে বাইসনটি। এরপর বিভিন্ন এলাকা ঘুরে বাইসনটি পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের কালীপুরের দিকে চলে যায়।

খবর পেয়ে এলাকায় পৌঁছোন ঘোকসাডাঙ্গা পুলিশকর্মী, বন দপ্তরের মাথাভাঙ্গা রেঞ্জের কর্মীরা। মাথাভাঙ্গা রেঞ্জের অফিসার সজল পাল জানান, মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বৌলপাড়ি গুমানিহাট এলাকায় এদিন একটি বাইসন চলে আসে বলে খবর পান তাঁরা। এরপরই বনকর্মীরা ঘটনাস্থলে যান। সকাল ১০টা নাগাদ বাইসনটি মাথাভাঙ্গা ২ ব্লক ছেড়ে পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের কালীপুর এলাকায় চলে যায়। বাইসনের আক্রমণে কোনও হতাহতের খবর নেই।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...