নদী থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শেষ আপডেট:

গয়েরকাটা: সাতসকালে নদী থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হল। রবিবার গয়েরকাটায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু শর্মা(৪০)। গয়েরকাটার জ্যোতির্ময় কলোনী এলাকার বাসিন্দা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই গয়েরকাটা চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া আংরাভাসা নদীর ধারে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দিলে পরে তারা এসে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন।

স্থানীয় সূত্রে খবর, শম্ভু শর্মা দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল রাতে তার পরিবারের তরফে বিন্নাগুড়ি আউট পোস্টে তার নিখোঁজের অভিযোগ লিখিতভাবে জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Dinhata | দিনহাটার স্কুলে ‘থ্রেট সিন্ডিকেট’ রাজ! পালাবদলে এলাকাছাড়া উদয়ন-ঘনিষ্ঠ প্রভাবশালী শিক্ষকরা

অমৃতা দে, দিনহাটা: প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর প্রভাবে দিনহাটার...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...