রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রোজকার খাবারে আনুন নতুনত্ব, বানিয়ে ফেলুন মুসুর ডালের কবাব

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই ওজন ঝরাতে ডায়েটেশিয়ানরা ডাল খেতে বলেন। এছাড়া রোজকার খাবারে ডাল কমবেশি সবার পাতেই থাকে। আর এই ডালই আবার মাঝেমধ্যে একঘেয়ে মনে হয়। তাই ডালের নতুনত্ব কিছু যদি বানানো হয়। তবে কেমন হবে? আসুন জেনে নেওয়া যাক মুসুর ডালের কবাবের রেসিপি।

উপকরণ: মুসুর ডাল, পনির, পাউরুটির গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, তেল, পুদিনা পাতা

প্রণালী: মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রায় দুই ঘণ্টা পর প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধটা ঠান্ডা হলে ভালো করে চটকে মেখে নিতে হবে। এর মধ্যে পনির, আদা, কাঁচা লঙ্কা বাটা, পাউরুটির গুঁড়ো এবং পুদিনা পাতা দিয়ে দিন। মসৃণ একটি মণ্ড তৈরি করতে হবে। সেখান থেকে ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে কবাবের আকারে গড়ে নিন। তারপর ননস্টিক প্যানে তেল গরম করে নিয়ে কবাবগুলো সেঁকে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন মুসুর ডালের কবাব।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Himachali Cuisine | পাহাড়ি স্বাদে রসনাতৃপ্তি! বাড়িতেই বানিয়ে ফেলুন হিমাচলের ঐতিহ্যবাহী ঘি-মাখানো ‘সিড্ডু’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচল মানেই চোখের সামনে ভেসে...

Home Decor | জুতোর বাক্স ফেলবেন না! ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন চমৎকার অর্গানাইজার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  নতুন জুতো কেনার পর রঙিন...

Recipe | নববর্ষে ভাতের বদলে পাতে থাক ‘মাছের খোয়া পোলাও’! ঘরোয়া আয়োজনেই রাজকীয় স্বাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই পয়লা বৈশাখ। নতুন বছর বরণ...

Gardening Tips | এক চিলতে বারান্দায় ফুলের স্বর্গ! ঘর সাজাতে আপনার সেরা পছন্দ হতে পারে ৩ বাহারি গাছ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ঘর সাজাতে আমরা কত না...