অভিষেককে নোটিশ সিবিআইয়ের, শনিবার হাজিরার নির্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। শনিবার সকাল ১১টার মধ্যে অভিষেককে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই রায়কে চ্যালেঞ্জ করলেও শুক্রবার অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, শনিবার বেলা আড়াইটে নাগাদ সিবিআই দপ্তরে অভিষেককে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় রাতেই ফিরতে পারেন তিনি। পরে সে কথা নিজেই জানিয়েছেন অভিষেক। শুক্রবারই অভিষেক জানিয়ে দেন, তদন্তকারী সংস্থা তলব করলে তিনি নিজস্ব কর্মসূচি স্থগিত রেখেই তাদের কাছে যাবেন। তদন্তে সব রকম সহযোগিতা করবেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...