গোটা দেশ দেখছে! নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে সিবিআইকে পরামর্শ আদালতের

শেষ আপডেট:

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে তদন্তে গতি আনার কথা বলল আদালত। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুবীরেশ ভট্টাচার্য, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ আটজনকে আদালতে তোলা হয়।

এদিন শুনানির শুরুতেই বিচারক গোয়েন্দাদের তদন্তে গতি আনতে বলেন। বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তদন্তভার রয়েছে সিবিআইয়ের ওপর। প্রতি ক্ষেত্রেই আরও দ্রুত তদন্ত করা প্রয়োজন। চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁরা সকলে গ্রেপ্তার নন। তাঁরা এখন কোথায়? এদিন সেই প্রশ্নও করেন বিচারক।

সিবিআইয়ের আইনজীবী জানান, চার্জশিটে যাঁরা অভিযুক্ত, তাঁদের বিষয়ে তথ্য আছে কেস ডায়েরিতে। একটি মামলায় একাধিক অভিযুক্ত থাকলে সকলের বিষয়েই তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। বিচারক জানান, গোটা দেশ এই মামলার তদন্তের দিকে তাকিয়ে রয়েছে, সেই কারণেই তদন্তে আরও গতি আনা প্রয়োজন। কোনও তদন্তেই ঢিলেমি যে কাম্য নয়, তা এদিন সিবিআইকে বুঝিয়ে দেয় আদালত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...

Suvendu Adhikari | শপথ নিয়েই প্রশাসনিক তৎপরতা শুভেন্দুর! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক নয়া মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী...