বিচারপতিকে মামলা থেকে সরানোর প্রতিবাদ! গণস্বাক্ষর কর্মসূচি পালন ডিওয়াইএফআইয়ের

শেষ আপডেট:

চাঁচল: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরানোর প্রতিবাদ, চাঁচলকে অবিলম্বে পুরসভা ঘোষণা করার দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে গণস্বাক্ষর অভিযান করল সিপিআইএম। পথচলতি মানুষ, স্থানীয়দের বাড়ি এবং দোকানে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করেন উপস্থিত নেতৃত্ব।

৮১ নম্বর রাজ্য সড়কের পাশে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিওয়াইএফআইয়ের লোকাল কমিটির সম্পাদক সৌম্যশ্রী সাহা, মহিলা কমিটির সম্পাদিকা কাকলী লাহিড়ী প্রমূখ। সৌমশ্রী সাহা জানান, এই গণস্বাক্ষর প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছিলেন সেখানে ওনাকে মামলা থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক।

যদিও চাঁচল ১ নং ব্লক তৃণমূল সহ-সভাপতি অমিতেশ পান্ডে  সিপিএমের কর্মসূচিকে কটাক্ষ করে জানান, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। সিপিআইএম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজেদের পার্টি ক্যাডার ভাবছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Cooch Behar | ৪ বছরের দখলদারি শেষ? কোচবিহারে ফুটপাথ ফাঁকা করতে হাত পড়ল খোদ তৃণমূলের কার্যালয়েই

কোচবিহার: অবশেষে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের (TMC Party...

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...

Raiganj | তোলাবাজি থেকে কোটি টাকার জমি দখল! একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার রায়গঞ্জের TMCP জেলা সভাপতি রন্তু দাস

রায়গঞ্জ: তোলাবাজি, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বেআইনি আগ্নেয়াস্ত্র...