চিকিৎসক তৈরিতে ডিপ্লোমা কোর্সের প্রস্তাব, বিরোধিতায় বিক্ষোভ নার্সদের

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যে ডাক্তারের ঘাটতি মেটাতে পাঁচ বছরের বদলে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে সরব হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সরা। শুক্রবার হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

প্রসঙ্গত, রাজ্যে ডাক্তারের ঘাটতি মেটাতে গতকাল ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা সভায় একটি প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে ডাক্তারদের জন্যও কোনও ডিপ্লোমা চালু করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখতে বলেন স্বাস্থ্য সচিবকে। এর জন্য কমিটি গঠনের নির্দেশও দেন তিনি। মমতার কথা, একজন চিকিৎসকের ডাক্তারি পড়তে পাঁচ বছর সময় লাগে। তারপর তাঁকে জুনিয়র ডক্টর হিসেবে পায় হাসপাতাল। এভাবে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা গেলে ডিপ্লোমা চিকিৎসকদের দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অভাব পূরণ করা যাবে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গ সরকারের সুস্বাস্থ্য সেন্টারগুলিতে এভাবেই ডাক্তারের অভাব পূরণ করা হয়েছে বলে সভায় জানান স্বাস্থ্য সচিব। এমনকি বহুদিনের অভিজ্ঞতাসম্পন্ন, সিনিয়র নার্সদের পদোন্নতি করে সেমি ডাক্তার কোনও পদ চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। অবসর নিতে ৩ থেকে ১০ বছর বাকি রয়েছে যাঁদের, তাঁদেরই এক্ষেত্রে বিবেচনা করে দেখার কথা বলেন মমতা। এই ডিপ্লোমা কোর্স নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

একইভাবে নার্সের অভাব পূরণেও বিশেষ প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় আরও ১০০ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খোলার কথা খতিয়ে দেখতে বলেন তিনি। নার্সদের ক্ষেত্রে ব্যাণ্ডেজ বাঁধা, স্যালাইন দেওয়া, ওষুধ খাওয়ানো এগুলোর ক্ষেত্রে ১৫ দিনের ট্রেনিংই যথেষ্ট বলে জানান তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

TMC | “মমতা নিজের হাতে রাশ না নিলে নেই”, ফেসবুক পোস্টে বিস্ফোরক অন্ডালের তৃণমূল নেতা কালো বরণ মণ্ডল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের (TMC)...

WBSEDCL Corruption | বিদ্যুৎ কেনায় বড় রহস্য, হাজার কোটি টাকার দুর্নীতিতে পকেট কাটছে সিন্ডিকেট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...