দায়িত্ব পাওয়ার পরই সব স্টেশন পরিদর্শন করেলন ডিআরএম

শেষ আপডেট:

গাজোল ও বালুরঘাট: দায়িত্বভার গ্রহণ করার পরপরই কাটিহার ডিভিশনের বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়লেন নতুন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দর কুমার। সোমবার একলাখী বালুরঘাটের মধ্যে অবস্থিত বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন তিনি। তাঁর কর্মসূচির মধ্যে গাজোল স্টেশনে নামার কোনও পরিকল্পনা না থাকলেও ব্যবসায়ী সমিতির অনুরোধে গাজোল স্টেশনে নামেন তিনি। এরপর স্টেশন থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত বিস্তৃত স্টেশন রোডের বেহাল অবস্থা খতিয়ে দেখেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিআরএম জানান, এই রাস্তাটি সম্পর্কে তাদের দপ্তর অবহিত রয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আশা করছি এই বছরের মধ্যেই নতুন করে তৈরি করা হবে এই রাস্তা। গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় জানান, প্রায় চার বছর ধরে স্টেশন রোডের অবস্থা খারাপ। এ নিয়ে বেশ কয়েকবার আমরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ ডিআরএমকে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। তবে আমরা আশা করছি এদিন ডিআরএম সাহেব যেভাবে নিজে গোটা রাস্তা পরিদর্শন করলেন এবং আশ্বাস দিলেন তাতে হয়তো কাজ হতে পারে।

অন্যদিকে, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশন পরিদর্শনে এলেন ডিআরএম। বালুরঘাট স্টেশন পরিদর্শনের পাশাপাশি কাজ চলা সিক ও পিট লাইনের কাজ খতিয়ে দেখেন সুরেন্দ্র কুমার। এছাড়াও ড্রইং-এর মাধ্যমে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। নতুন ডিআরএম হওয়ার পর প্রথমবার বালুরঘাট স্টেশনে আসেন তিনি। বালুরঘাট স্টেশনের স্টেশন মাস্টার পঙ্কজ রমন ডিআরএমকে সংবর্ধনা জানান। ডিআরএমের পাশাপাশি অন্যান্য রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুধু বালুরঘাট নয় জেলার একাধিক রেলস্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের নতুন ডিআরএম।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...