অর্থ তছরুপের মামলায় আপ বিধায়কের বাড়িতে তল্লাশি ইডির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার আরও এক আপ বিধায়কের বাড়িতে হানা দিল ইডি। অর্থ তছরুপের মামলার তদন্তে মঙ্গলবার আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান চালালেন ইডি আধিকারিকরা।

দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক আমানাতুল্লাহ খান। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। চেয়ারম্যান থাকার ক্ষমতাবলেই দিল্লি ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ মামলার সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত বলে অভিযোগ। তিনি সরকারি নির্দেশিকা উপেক্ষা করে, সমস্ত নিয়ম ভেঙে ৩২ জনকে অবৈধভাবে দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ। অবৈধ নিয়োগের সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত রয়েছেন বলে দিল্লি দুর্নীতি-বিরোধী ব্যুরো এবং সিবিআইয়ের কাছে এফআইআর জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বাড়িতে এদিন হানা দেয় ইডি।

প্রসঙ্গত, গত বুধবারই আপ নেতা তথা রাজ্যসভার বিধায়ক সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে ইডি। দিল্লি আবগারি দুর্নীতি ও অর্থ তছরুপের মামলায় জড়িত থাকার অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...