দাড়িভিট কাণ্ডে তদন্ত করবে এনআইএ, নির্দেশ বিচারপতি মান্থার

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।  ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ,  সেইসময় পুলিশের গুলিতে স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকার প্রাণ হারান। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ।

এবার ওই দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন জাতীয় তদন্তকারী সংস্থার হাতে দাড়িভিট কাণ্ডের তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে তাঁর নির্দেশ, দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে কি না সেটাও এনআইএ সিদ্ধান্ত নেবে। মৃতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...