বিজেপির বুথ এজেন্টের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

শেষ আপডেট:

আসানসোল: জামুড়িয়ায় উদ্ধার বিজেপির বুথ এজেন্টের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম অশোক চক্রবর্তী (৩০)। বাড়ি জামুড়িয়া থানার হিজলগড়ায়। তিনি বিজেপির পোলিং এজেন্ট হিসেবে কাজ করতেন। রবিবার হিজলগড়ার অদূরে বিজয়নগরের জঙ্গলের কাছে ছাইগাদার রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের সাবস্টেশন এলাকা থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। একই দাবি বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দিলীপ দে সহ দলীয় নেতৃত্বের। তাঁদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেস ভয় দেখাতে এই কাজ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে মৃত কর্মীর বাড়িতে যান বিজেপির জেলা সভাপতি দিলীপ দে, মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাকলি ঘোষ সহ অন্যান্যরা। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন মৃতের পরিবারের লোকজন। তাঁদের দাবি, পুলিশের তদন্তে কোনও ভরসা নেই। পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দিতে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাপতি দিলীপ দে। দলের রাজ্য নেতৃত্বর সঙ্গে এই ব্যাপারে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...