শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি মদন মিত্রের! উদ্বিগ্ন চিকিৎসকরা

শেষ আপডেট:

কলকাতা: মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার রাতে ফের খিঁচুনি হয় কামারহাটির তৃণমূল বিধায়কের। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

গত সপ্তাহে বৃহস্পতিবার রাতেই খিঁচুনি শুরু হয় মদন মিত্রের। সেইসময় খিঁচুনি জেরে তাঁর বাঁ হাত ছিটকে গিয়ে লাগে রেলিংয়ে। কাঁধের হাড় ভেঙে যায় তৃণমূল নেতার। এরপর তাঁর অস্ত্রোপচার হয় বুধবার। কিন্তু গতকাল ফের তাঁর খিঁচুনি শুরু হয়। এসএসকেএম সূত্রে খবর, গতকাল সন্ধ্যার দিকে মদন মিত্র জানান, যে জায়গায় অস্ত্রোপচার হয়েছে, সেখানে ব্যথা করছে। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...