আজ কর্ণাটক বিধানসভা ভোটের ফল, বিজেপিকে টপকে এগিয়ে কংগ্রেস

শেষ আপডেট:

বেঙ্গালুরু: শনিবার কর্ণাটক বিধানসভা ভোটের ফল। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বুধবার ভোটে ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, কর্ণাটকে কংগ্রেস এগিয়ে ১০৬টি আসনে, বিজেপি ৮০টি আসনে, জেডিএস এগিয়ে ১৫টি আসনে। অন্যরা এগিয়ে ২টি আসনে। শুরুতে কংগ্রেস বনাম বিজেপি টানটান লড়াই শুরু হলেও বিজেপিকে টপকে অনেকটাই এগিয়ে গেল কংগ্রেস।

গত আড়াই দশক ধরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখে চলেছে কর্ণাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএসের মধ্যে। এবারও তেমনটাই হওয়ার সম্ভবনা। ২২৪ আসনের বিধানসভা ভোটের গণনা আজ। রাজ্যের ৩৬টি কেন্দ্রে চলছে গণনা। ভোট গণনাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কংগ্রেস এগিয়ে যেতেই দিল্লিতে দলের সদর দপ্তরে উচ্ছ্বাস দলীয় কর্মীদের।

এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপিও। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম জানান, ‘হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...