সামনেই জামাইষষ্ঠী, কীভাবে আপ্যায়ন করবেন? বানিয়ে ফেলুন আম সন্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বন। কিছু না কিছু অনুষ্ঠান সারা বছর থাকেই। আর দুপুরে বা রাতে ভুরিভোজের জমজমাট আয়োজনের পর মিষ্টি পেলে তো মন্দ হয় না। ভর পেট খাওয়ার পর মিষ্টির জায়গা তো থেকেই যায়। তারমধ্যে এখন গরম, চারিদিকে আমের বাজার। সেই আম দিয়েই বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ভাপা সন্দেশ।

আমের ভাপা সন্দেশ বানাতে কী কী লাগবে?

ছানা: ৩০০ গ্রাম, চিনি: ৩ টেবিল চামচ, দুধ: ৩ টেবিল চামচ, পাকা আমের এসেন্স: ১ চা চামচ, পাকা আমের রস: ৪ কাপ, লেবুর রস: ১ চা চামচ

জেনে নিন কীভাবে বানাবেন… মিক্সিতে ছানা, চিনি, পরিমাণ মতো দুধ আর পাকা আমের এসেন্স দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। গ্যাসে কড়াই বসিয়ে মাঝারি আঁচে ১ কাপ জল গরম করুন। এরপর কড়াইয়ে একটা গ্রিল স্ট্যান্ড বসিয়ে তার ওপরে টিফিন বক্সটা রাখুন। বক্সটিতের তৈরি করা মিশ্রণটি ঢেলে ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে দিন। তারপর কম আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিতে হবে।এরপরে গ্যাস বন্ধ করে টিফিন বক্স নামিয়ে নিন। একটু ঠান্ডা করে সন্দেশ বক্স থেকে বের করে ইচ্ছেমতো আকারে কেটে নিন।

অন্যদিকে, আরেকটি কড়াইয়ে পাকা আমের রস, পরিমাণ মতো চিনি ও লেবুর রস দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। মিশ্রণটি জেলির মতো আঠালো হতে শুরু করলে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখুন। এবার সন্দেশের উপরে জেলি ভালো করে মাখিয়ে পরিবেশন করুন আমের ভাপা সন্দেশ। জামাইষষ্ঠীতে জামাইয়ের জন্য শেষ পাতে পরিবেশন করুন এই মিষ্টি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...