Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, গুলি-বোমার শব্দ, নিহত পুলিশ কমান্ডো

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। বুধবার রাজধানী ইম্ফল থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সীমান্ত এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত (Manipur Violence) হয়ে ওঠে এলাকা। একজন পুলিশ কমান্ডোর (Police commando) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারত-মায়ানমার সীমান্তের অঞ্চল মোরেতে (Moreh) তাঁকে গুলি করা হয়।

মণিপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আধিকারিকের নাম ওয়াংখেম সমরজিৎ। তিনি পশ্চিম ইম্ফলের মালমের বাসিন্দা। সূত্রের খবর, এদিন নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে প্রথমে বোমা ছোড়ে হামলাকারীরা। এরপর গুলি চালানো হয়। ওই বেস ক্যাম্পে আরপিজি শেল ছোড়া হয়েছে। যে কারণে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে।

প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে মণিপুরে। সম্প্রতি এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগে কুকি সম্প্রদায়ের দু’জনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল। তারপর থেকে প্রতিবাদ শুরু হয়েছে সেখানে। এর জেরেই এই খুনের ঘটনা বলেও মনে করা হচ্ছে। কুকিদের দাবি, মোরে থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দিতে হবে। তারা সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী চায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...

Suvendu Adhikari | শপথ নিয়েই প্রশাসনিক তৎপরতা শুভেন্দুর! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক নয়া মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী...