মানিকগঞ্জ: গণবিবাহের আসর বসল জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুড়ায়। রবিবার সাতকুড়া সেইন্ট পলস ক্যাথলিক চার্চের উদ্যোগে এলাকায় প্রথম এই গণবিবাহ আসরের আয়োজন করা হয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিবাহ অনুষ্ঠান হলেও এলাকার সকল ধর্মের মানুষ এতে শামিল হয়। সেখানে এলাকার আটজন যুবক যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক চার্চের সভাপতি মিলিয়ানুস ইন্দুয়ার, সম্পাদক ভিক্টর বারলা, পচারক আবিরাম কাউয়া সহ অন্যান্যরা।

