উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন পালক, দ্রুত শুরু হবে গবেষণামূলক কাজ

শেষ আপডেট:

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট তৈরির জটিলতা কাটতে চলেছে। আগামী ১৫ মে-র মধ্যে এই ইউনিট তৈরির জন্য নির্দিষ্ট ভবন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর কে হস্তান্তর করা হবে। সোমবার মেডিকেল কর্তৃপক্ষ এবং আইসিএমআরের প্রতিনিধিদের নিয়ে মেডিকেল কলেজে বৈঠক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। পরে গৌতমবাবু বলেন, ‘আমরা চাই দ্রুত এই গবেষণা কেন্দ্র কাজ শুরু করুক। সমস্ত জটিলতা কেটে গিয়েছে। ১৫ মে-র মধ্যে ভবন হস্তান্তর হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষের জন্য এই গবেষণা কেন্দ্র অনেক উপকারে আসবে। আশা করছি পুজোর আগেই এই গবেষণা কেন্দ্র চালু হয়ে যাবে।’

অন্যদিকে আইসিএমআরের তরফে কলকাতার ন্যাশনাল ইন্সটিটিউট অব কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ বা নাইসেডের নোডাল অফিসার সন্দীপ মুখোপাধ্যায় বলেছেন, ‘আমরা এই গবেষণা কেন্দ্র তৈরির জন্য প্রস্তুত। ভবন হস্তান্তর হলেই গবেষণা কেন্দ্রের পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দেওয়া হবে।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Jalpaiguri | জলপাইগুড়ি গুলি কাণ্ডে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার আনন্দ ঘোষ! মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ি: শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ি...

West Bengal Winter Update | কালিম্পংকেও টেক্কা দিচ্ছে বীরভূম-নদিয়া! দার্জিলিংয়ের পরই রাজ্যের শীতলতম শহর এখন দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু...

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন...

Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন...