দুর্নীতির অভিযোগ, তৃণমূলনেত্রীকে গ্রেপ্তারের দাবিতে পোস্টার তাঁর এলাকাতেই

শেষ আপডেট:

সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রীকে গ্রেপ্তারের দাবিতে পোস্টার পড়ল নিজের এলাকাতেই। পোস্টারে লেখা, ব্লক সভানেত্রী হরিশ্চন্দ্রপুরে বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে যুক্ত। তাই অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। এমনকি ওই মহিলা নেত্রীকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। ঘটনার জেরে শোরগোল পড়েছে  হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকায়। যদিও অভিযুক্ত ব্লক সভানেত্রী সুজাতা সাহা এটাকে বিরোধীদের চক্রান্ত বলেই মনে করছেন। তাঁর দাবি, বন্যা ত্রাণ কেলেঙ্কারি মামলায় হাইকোর্ট থেকে ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। তবে পঞ্চায়েত ভোটের আগে এই দলেরই নেত্রীর বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়ায় অস্বস্তিতে হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেস।

স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর, বন্যা-ত্রাণ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক সভানেত্রী তথা হরিশ্চন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা সাহা। তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বড়োল এলাকায়। কোনও পোস্টারে লেখা রয়েছে, ‘সুজাতা সাহা হাটাও তৃণমূল বাঁচাও’, ‘বন্যা ত্রাণ দুর্নীতির মাস্টারমাইন্ড সুজাতা সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে’, কোনও পোস্টারে আবার লেখা, ‘দুর্নীতিবাজকে প্রার্থী করলে একটিও ভোট নয়,’ কোথাও লেখা, ‘দুর্নীতিবাজ নেত্রী সুজাতা সাহার গ্রামে ঢোকা বারণ’। বৃহস্পতিবার সকালে এই ধরণের একাধিক পোস্টার স্থানীয়দের নজরে আসে। যদিও সুজাতা সাহার সাফাই, এটা বিজেপি এবং কংগ্রেসের চক্রান্ত। তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা। তাঁর সম্মানহানির জন্য এসব করা হচ্ছে।

মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেনও মনে করছেন, পোস্টারকাণ্ডে বিরোধীদের হাত থাকতে পারে। সেই সঙ্গে তিনি জানান, পুলিশ ও প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখবে।

যদিও গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল। তিনি জানান, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দল দুর্নীতিতে ডুবে গিয়েছে। এগুলি তারই প্রতিফলন।

২০১৭ সালে হরিশ্চন্দ্রপুর এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যা দুর্গতদের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু বন্যা-ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে শাসকদলের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে ৩ কোটি ৫৪ লক্ষ এবং বরুই গ্রাম পঞ্চায়েতে ৭৬ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই কাণ্ডে গ্রেপ্তার হন শাসকদল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রী। নাম জড়িয়ে যায় সুজাতারও। যদিও পরে তিনি ওই মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Leopard attack | লোকালয়ে চিতাবাঘের তাণ্ডব: তোর্ষা পেরিয়ে পানিশালায় ত্রাস! জখম ৩

দেওয়ানহাট: লোকালয়ে চিতাবাঘের হানা (Leopard attack)! চিতাটির অতর্কিত আক্রমণে...

Kaliachak | মাধ্যমিকে ষষ্ঠ, উচ্চ মাধ্যমিকে নবম! কালিয়াচকের মুখ উজ্জ্বল করল কৃষকের ছেলে শাহাবুদ্দিন

সেনাউল হক, কালিয়াচক: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

BJP Internal Conflict | হরিশ্চন্দ্রপুরে তীব্র ‘গৃহযুদ্ধ’: ক্ষমতা আসতেই আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি!

হরিশ্চন্দ্রপুর: বাংলায় ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটলেও গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা...