ভালোবেসে পালিয়ে বিয়ে, চারদিনের মাথায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করার মাত্র চারদিনের মাথায় উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রামপুরা গ্রামে। মৃতের রাম দাস (২০)। পরিবারের অভিযোগ, মেয়ের বাড়ির লোকেরা রামকে অপহরণ করে খুন করেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরা গ্রামের বাসিন্দা রাম দাসের সঙ্গে ওই গ্রামেরই একটি মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ ডিসেম্বর বাড়ির অমতে দু’জনই পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপরই মেয়ের পরিবারের তরফে রাম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

মৃতের বাবা বাবলু দাস বলেন, ‘থানায় অভিযোগ দায়ের হতেই নিজের ছেলে ও মেয়েটিকে উদ্ধার করি। পুলিশের অনুমতি নিয়ে মেয়েটিকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকেই মেয়ের পরিবার আমাকে ও ছেলেকে হুমকি দিতে থাকে।’ তাঁর অভিযোগ, সোমবার দুপুর তিনটের পর তিনি আর ছেলের কোনও খোঁজ পাননি। এরপর মঙ্গলবার সকালে রামপুরা গ্রামে একটি গাছ থেকে রামের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মেদিনীপুরের ব্যাটন এবার অভিষেকের হাতে? হলদিয়ার সভা থেকে বড় ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলদিয়ার (Haldia) সভা থেকে মেদিনীপুর...

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...