আইপিএলের জাল টিকিট বিক্রি! এবার তৃণমূল নেতাকে ধরল পুলিশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের টিকিট জাল চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ। ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতদের মধ্যে রয়েছে নদিয়ার তৃণমূল নেতা বিক্রম সাহাও। মঙ্গলবার রাতে নদিয়ার তাহেরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাইয়ের খেলা ছিল। মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে ওই দিনের খেলার টিকিট বিক্রি হচ্ছিল। সেখান থেকে মহেশতলার সাদিক আখতার মণ্ডল নামে এক যুবক পাঁচটি টিকিট কিনে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন ইডেনে। কিন্তু তাঁরা মাঠে ঢুকতে গেলে তাঁদের টিকিটগুলি জাল বলে আটকে দেওয়া হয়। ঘটনায় নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, বিক্রমকে জেরা করেই চাকদার রবীন্দ্রনগরের বাসিন্দা অরিন্দম বিশ্বাসের নাম উঠে আসে। তাঁকে গ্রেপ্তার করতেই জানা যায়, এই চক্রের মূল পান্ডা আসলে বিক্রমই। তিনি অরিন্দমের সাহায্য নিয়ে আইপিএলের জাল টিকিটগুলি ছাপাতেন। তার পর তা কলকাতার নিউ মার্কেটের বাসিন্দা পাপ্পু যাদব এবং বড়তলার বাসিন্দা দিলীপ রায়ের হাতে তুলে দিত। তাদের মাধ্যমেই জাল টিকিট পৌঁছে যেত বিক্রির জন্য। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...

Kunal Ghosh | “পুরুর নীতি থেকে সরব না”, সরকার বদলালেও তৃণমূল ছাড়ছেন না কুণাল ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Chandranath murder case | পথে নামতে পদ্মের ব্যর্থতা ও চার কারণ

গৌতম সরকার শাসকসুলভ সংযম না সিদ্ধান্তহীনতা? শপথগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষার...