রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে বড় বিপত্তি! আহত ৬

শেষ আপডেট:

কোচবিহার: পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চালক সহ ৬ জন৷ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি চৌপথিতে৷ দুর্ঘটনার জেরে রাস্তার পাশে উলটে যায় ইট বোঝাই লরিটি। লরিটির সামনের দিকের অংশ দুমড়ে যায়৷ অন্যদিকে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে ছিটকে যায়৷ পুলিশ জানিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। খাগড়াবাড়ি মোড়ের কাছে ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে৷ লরিটি ইট সমেত উলটে যায় রাস্তার পাশে। দ্রুত গতির কারণে দুর্ঘটনা কিনা তদন্ত করছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ৷

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...

Mainaguri | ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনস্থল, পর্যটন মানচিত্রে নতুন রূপ পেল নবম শতকের জটিলেশ্বর

অভিরূপ দে, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের (Mainaguri) চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত...