নিয়োগ দুর্নীতি ইস্যুতে বামেদের আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কোচবিহারে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শেষ আপডেট:

কোচবিহার: নিয়োগ দুর্নীতি ইস্যুতে বামেদের আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কোচবিহারে। মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই), ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (এআইডিডব্লিউএ)র তরফে জেলাশাসকের দপ্তরে অভিযান চালানো হয়। এদিন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুটি ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলাশাসকের দপ্তরের পাশেই রয়েছে সাগরদিঘি। বর্তমানে সাগরদিঘি চত্বর সংস্কারের জন্য দিঘির রেলিং খুলে ফেলা হয়েছে। আন্দোলনের জেরে কেউ যাতে দিঘিতে পড়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বোট দিয়ে দিঘিতে নজরদারির ব্যবস্থা ছিল।

আন্দোলনকারীরা জানান, রাজ্যজুড়েই দুর্নীতি চলছে। সেই দুর্নীতির প্রতিবাদেই এই আন্দোলন। এছাড়াও মহিলাদের নিরাপত্তা বাড়ানো, কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো সহ ৯ দফা দাবি রয়েছে তাদের। এদিন জেলাশাসকের দপ্তরে সামনে প্রায় আধ ঘণ্টা তাঁদের এই কর্মসূচি ছিল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...