ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য সচিবকে কমিটি তৈরির নির্দেশ

শেষ আপডেট:

কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ের মতো এবার ডাক্তারিতেও ডিপ্লোমার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা সভায় চিকিৎসকদের অভাব পূরণের ক্ষেত্রে একটি প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে ডাক্তারদের জন্যও কোনও ডিপ্লোমা চালু করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখতে বলেন স্বাস্থ্য সচিবকে। এর জন্য কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।

মমতার মতে, একজন চিকিৎসকের ডাক্তারি পড়তে পাঁচ বছর সময় লাগে। তারপর তাঁকে জুনিয়র ডক্টর হিসেবে পায় হাসপাতাল। এভাবে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা গেলে ডিপ্লোমা চিকিৎসকদের দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অভাব পূরণ করা যাবে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গ সরকারের সুস্বাস্থ্য সেন্টারগুলিতে এভাবেই ডাক্তারের অভাব পূরণ করা হয়েছে বলে সভায় জানান স্বাস্থ্য সচিব। এমনকি বহুদিনের অভিজ্ঞতাসম্পন্ন, সিনিয়র নার্সদের পদোন্নতি করে সেমি ডাক্তার কোনও পদ চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। অবসর নিতে ৩ থেকে ১০ বছর বাকি রয়েছে যাঁদের, তাঁদেরই এক্ষেত্রে বিবেচনা করে দেখার কথা বলেন মমতা।

একইভাবে হাসপাতাল ডাক্তার ও নার্সের অভাব পূরণেও বিশেষ প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় আরও ১০০ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খোলার কথা খতিয়ে দেখতে বলেন তিনি। নার্সদের ক্ষেত্রে ব্যাণ্ডেজ বাঁধা, স্যালাইন দেওয়া, ওষুধ খাওয়ানো এগুলোর ক্ষেত্রে ১৫ দিনের ট্রেনিংই যথেষ্ট বলে জানান তিনি।

এদিন রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রেও একাধিক প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থানে গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি। পুলিশের সব পদে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দেন মমতা। ট্রেনিং টাইম কমানোর কথাও বলেন তিনি। এছাড়া রাজ্য থেকে বাইরে কাজের জন্য যাঁরা লোক নিয়ে যাচ্ছেন, তাঁদের রাজ্যে তথ্য রেখে যাওয়ার কথা বলেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC corruption allegations | ‘মন সায় না দিলেও দলের হয়ে মিথ্যে বলতাম’, তৃণমূলের অন্দরের ‘টাকা লেনদেনের’ হাঁড়ি হাটে ভাঙলেন ঋজু

উত্তরবঙ্গ সইংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই তৃণমূলের...

SSC SLST 2016 OMR Sheet | আদালতের ডেডলাইন মেনেই ‘অ্যাকশন’! শুভেন্দুর শপথের দিনেই ২০১৬-র ওএমআর শিট প্রকাশ করল এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের...

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...