জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে এলাকাবাসীদের সমস্যার কথা শুনলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

শেষ আপডেট:

বক্সিরহাট: রবিবার প্রার্তভ্রমণে বেরিয়ে জনসংযোগ কর্মসূচি সারলেন তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস। এদিন সভাপতিকে কাছে পেয়ে পানীয় জল, পথবাতির দাবি তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা। সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সমিতির তরফে। শীতল দাস জানান, বাসিন্দাদের সমস্যার কথা জানতে এখন থেকে দুয়ারে দুয়ারে পৌঁছোবেন তিনি। নিয়মিত এই বাড়ি চলো কর্মসূচি চলবে। অন্যদিকে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের দাবি, লোকসভা ভোটের মুখে প্রচার পেতেই স্টান্টবাজি করছে শাসকদল।

এদিন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢলডাবরী ৯/১১৮ নম্বর বুথ এলাকায় জনসংযোগ কর্মসূচি করা হয়। পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজকর্মের পাশাপাশি রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির ব্যাপারেও প্রচার করা হয়। শীতল দাস বলেন, ‘সরকারি উন্নয়নমূলক পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয়েছে। ব্লক প্রশাসনের কাজে খুশি আমজনতা। তবে কিছু বাড়িতে এখনও জল পৌঁছোয়নি। রাস্তার দাবি রয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে শীঘ্রই এগুলো সমাধান করা হবে।’

এদিকে, তৃণমূল কংগ্রেসের এই জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করে বক্সিরহাট এরিয়া কমিটির সদস্য ইউসুফ আলী বলেন, ‘নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পঞ্চায়েত সমিতি। তাই লোকসভা ভোটের আগে প্রচারের আলো টানতে স্টান্টবাজি করছে শাসকদল। বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল বলেন, ‘তৃণমূল যতই মানুষের দুয়ারে দুয়ারে যাক না কেন। কোনও লাভ হবে না। মানুষ তৃণমূলের পাশে নেই।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...