ইমরান খানের গ্রেপ্তারিতে জ্বলছে পাকিস্তান, হামলা চলল পাক প্রধানমন্ত্রীর বাসভবনেও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারির পর থেকে জ্বলছে পাকিস্তান। সেই অশান্তির আঁচ থেকে বাদ যায়নি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনও। বৃহস্পতিবার ইমরানের মুক্তির দাবিতে শাহবাজের লাহোরের বাড়িতে হামলা চালাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) সমর্থকেরা। যদিও সেই সময় শাহবাজ এবং তাঁর পরিবারের সদস্যেরা বাড়িতে ছিলেন না।

লাহোর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ জন ইমরান সমর্থক লাহোরের মডেল টাউনে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায়। বাড়ির বাইরে একটি পুলিশ ফাঁড়ি ও কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়।

শহরে ১৪টিরও বেশি সরকারি ভবনে ভাঙচুর এবং ২১টির বেশি পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনাও। এক উচ্চপদস্থ সেনা আধিকারিকের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাতে গিয়ে ঘরের খাবার-দাবারও লুটপাট করার অভিযোগ উঠেছে ইমরান সমর্থকদের বিরুদ্ধে।

তবে বিক্ষোভকারীদের দমন করতে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এভাবে দেশজুড়ে আগুন জ্বালাচ্ছেন, তাঁরা দেশের শত্রু। এঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। আর সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে দেখা হবে। যাঁরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, তাঁদের মোকাবিলা করবে সরকার।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...

Mamata Banerjee | পরাজয়ের মেঘে নতুন সূর্যের খোঁজ? কালীঘাটে মমতার ‘নিরেট সোনা’র বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড়ো ধাক্কা...